ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপি নেতা আমজাদ হোসেন গ্রেপ্তার

আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় একটি মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর- ২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার পোড়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।


আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় একটি মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীর বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে।


তিনি জানান, এ ব্যাপারে রোববার গাংনী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি আমজাদ হোসেন। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ads
ads
ads

Our Facebook Page

↑